ফটিকছড়িতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
ফটিকছড়ির ভূজপুরে পুকুরে ডুবে সাইরা মনি (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলার নারায়নহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামের পরাণপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশু সাইরা মনি ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১১টার দিকে সাইরা মনি তার বাবার সাথে বাড়ির পাশের দোকানে আসে। দোকান থেকে বাবার কাছ থেকে লাচ্ছি নিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দীর্ঘক্ষণ পরও শিশুটি বাড়িতে না পৌঁছালে স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন।
পরবর্তীতে শিশুটির চাচা পুকুরে গোসল করতে নেমে পানির নিচে সাইরা মনিকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন বাবু জানান,ঘটনাটি শুনে আমি ছুটে যায় ,বাচ্চাটি দোকান থেকে যাওয়ার পথে স্থানীয় একটি ইবাদতখানার পুকুরে পড়ে যায়। স্বজনরা তাৎক্ষণিক শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর