ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী- শ্যামনগরের গর্ব ড.খলিলুর রহমান মাদানী


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৬:৮
শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্যামনগরের বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড.খলিলুর রহমান মাদানী কে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। তিনি শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগর গ্রামের অধিবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক Maryland State University থেকে সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি অর্জন করেছেন।
সম্প্রতি World School Summit-এর ৩৬তম আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা-নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে "Global Excellence in Educational Leadership" ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব, মানবিক মূল্যবোধ, বৈশ্বিক নাগরিকত্ব গঠন এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ড. খলিলুর রহমান মাদানী প্রতিক্রিয়ায় বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না। এটাকে শিক্ষা উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং দ্বীনি চেতনার প্রসারে কাজ করার নতুন প্রেরণা হিসেবে নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করাই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।”
তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা, বিনয় ও মানবসেবার আদর্শে অবিচল রেখে শিক্ষা, সমাজ ও বিশ্বমানবতার কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার তাওফিক দান করেন। সত্যিকার নৈতিক শিক্ষাই পারে একটি জাতিকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে। তিনি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত