ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীতে যুবদলের আনন্দ মিছিল


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৬:৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুন ২০২৬) বিকাল ৫টা ৪০ মিনিটে টঙ্গীর চেরাগআলী এলাকার আফতাব ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে আয়োজিত এ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিল গেট এলাকায় গিয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা