ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও প্রতিমন্ত্রী পলকের পিএ মানিক গ্রেফতার


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৬:১০

নাটোরের সিংড়ায় গভীর রাতে এক অভিযান চালিয়ে উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএ মাহিদুল ইসলাম মানিককে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।

গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএ (পার্সোনাল ফটোগ্রাফার) হিসেবে পরিচিত। রাজনৈতিকভাবে তিনি নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল গভীর রাতে কলম ইউনিয়নে অভিযান পরিচালনা করে। রাত ৩টার দিকে এই দুই জনকে আটক করা হয়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, ১৫ নভেম্বর ২০৫০ সালে নাশকতার মামলায় আটক করা হয়েছে৷ পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক