সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরি-পাঙ্গাসিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিহত আসমা খাতুনের দুই সন্তানের হাতে জিআর (নগদ অর্থ) সহায়তার চেক তুলে দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উল্লেখ্য, গত ৩১ মে পুন্ডুরি-পাঙ্গাসিয়া সড়কে এক সড়ক দুর্ঘটনায় আসমা খাতুন নিহত হন। তার মৃত্যুর পর পরিবারের আর্থিক ও মানবিক সংকট বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু এবং সিংড়া মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রানা মাসুদ।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
Aminur / Aminur
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান