ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। এই মহাযজ্ঞকে বরণ করে নিতে রোববার আর্জেন্টিনার সমর্থকগণের পক্ষ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনার সমর্থকগণ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উপস্থিত হতে থাকে। পরে দুপুর ১২ টার পরে প্রায় ১শ ফিট পতাকা, ছোট-বড়, মাঝারী পাতাকা, ব্যনার, ফেসটুন, ব্যান্ড পার্টি, ভেপু বাঁশি, মাইক ও আতসবাজির মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান গেটের সামনে থেকে বের হয়ে চৌরাস্তা, স্বর্ণকারপট্ট্রি, আমতলা, কালিবাড়ি হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে আর্জেন্টিনার সমর্থকগণ সেখানে ঘন্টাখানেক নাচ-গানের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করে। র্যালিতে বিভিন্ন ধরনের ¯েøাগান ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে পুরো শহর মাতিয়ে তোলে সমর্থকগণ।
র্যালি ও আনন্দ অনুষ্ঠানে অংশ নেন ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান, মাহিসহ কয়েকশ ভক্ত-সমর্থকগণ।
Aminur / Aminur
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’