ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক সুজিত কর্মকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন খাতে অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে হলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় অভিভাবক নাজমুল হক সবুজ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করে আসছি। অভিযোগ প্রমাণিত হলেও কোনো প্রতিকার পাইনি। তাই আমরা প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ চাই।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Aminur / Aminur
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা