ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৭:৫৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৭ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীর বারুইটারী গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, বীর বারুইটারী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে মো. ছামিনুর রহমান (২৪)-এর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলমান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রফিকুল ইসলামের পুত্র মো. ছামিনুর রহমানের ভাষ্য অনুযায়ী, একই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে মো. মফিজুল ইসলাম এবং মো. আমিনুর ইসলাম (৩৪)সহ আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে ছামিনুর রহমানের ছোট ভাই মো. স্বাধীন মিয়াকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, আগুনে ঘরের ভেতরে থাকা নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই মো. ছামিনুর রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, ভুক্তভোগী পরিবার জানিয়েছে যে, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে এর আগেও ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা