ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৭-৬-২০২৬ রাত ৮:২

ভোলার মনপুরায় দোকানঘর ও বিএনপি অফিসের শাটার এবং টিনশেডের বেড়ায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে দিনভর উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় ধস্তাধস্তির মধ্যে এক যুবদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৭ জুন) সকাল থেকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তি হলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হারুন মিরের ছেলে শফিক মির। আহত যুবদল নেতা হলেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নূরনবী ছৈয়াল।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার কয়েকটি দোকানঘর এবং বিএনপি অফিসের শাটার ও টিনশেডের বেড়ায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পেয়ে স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বাজারে উপস্থিত শফিক মিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় নিজেদের লাঠির আঘাতে আহত হন যুবদল নেতা নূরনবী ছৈয়াল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মনপুরা উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তারা আটক শফিক মিরের মুক্তির দাবি জানান এবং ঘটনার নিন্দা করেন।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টার বলেন, “উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত যুবদল নেতার চিকিৎসা চলছে।”
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম দৈনিক সকালের সময় কে জানান , “নতুন বাজার এলাকার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত