ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

১৩ জুন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২৬ রাত ৯:১৪

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও এনসিসি ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামী ১৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ওই দিন বেলা ৩টা ৩০ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা মাঠে গড়াবে।

তৃণমূল পর্যায়ে আটটি বিভাগের বিভিন্ন শহরে প্রাথমিক পর্বের খেলা শেষে চ্যাম্পিয়ন আটটি দলকে নিয়ে এই চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়েছে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ ‘এ’: জামালপুর, মাগুরা, নীলফামারী ও চট্টগ্রাম।
গ্রুপ ‘বি’: মৌলভীবাজার, পিরোজপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জ।

সম্প্রতি টুর্নামেন্টের ড্র ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির মানবসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিষাদ হোসেন।

সাবেক জাতীয় দলের গোলরক্ষক সাঈদ হাসান কাননের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, মনজুরুল করিম, সাখাওয়াত হোসেন শাহিন, জামান ও সিরাজীসহ অন্যান্য ক্রীড়া সংগঠকবৃন্দ।

স্পন্সর প্রতিষ্ঠান ও আয়োজকদের আশা, তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ ফুটবলারদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় দলের ভবিষ্যৎ তারকা তৈরি হবে।

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি