ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-৬-২০২৬ রাত ১১:১০

নড়াইলের কালিয়া উপজেলায় বন্ধক রাখা মোটরসাইকেল ফেরত নেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূর বাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্তরা হলেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামের বি.এম. শফিকুল ইসলাম (২৯) ও তার আত্মীয় বি.এম. রফিকুল ইসলাম।
ভুক্তভোগী মোছা. ছালমা বেগম (৩৮) গত ১৬ মে ২০২৬ তারিখে কালিয়া থানায় এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে শফিকুল ইসলাম তার মোটরসাইকেলটি ভুক্তভোগীর কাছে বন্ধক রাখেন। পরে টাকা ফেরত ও মোটরসাইকেল হস্তান্তর নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৩ মে ২০২৬ দুপুরে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে গেলে সন্ধ্যায় সন্দেহজনক পরিস্থিতিতে ঘটনাটি ঘটে। পরে ঘরে থাকা নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, প্রায় ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স (মোট আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা) খোয়া যায় বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা