ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ১০:৫৮

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে মিসৌরির কানসাস সিটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে একটি গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়াপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে। স্বস্তির কথা হলো, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।
এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।

 

Aminur / Aminur

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি