ধামরাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
ঢাকার ধামরাইয়ে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রুবেল (২৮) নামের এক অটোচালককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
গত রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রুবেল ওই গ্রামের শাহজাহানের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলছিল। এ সময় রুবেল চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করলে এক প্রতিবেশী নারী এগিয়ে আসেন। এরপর স্থানীয়রা রুবেলকে আটক করে মারধর করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি ধামরাই থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’