খালিয়াজুরীতে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ তিন গাঁজা খোর আটক
নেত্রকোণার খালিয়াজুরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিন গাঁজা খোরকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন।
আটককৃতরা হল- খালিয়াজুরী সদর পুরানহাটি এলাকার আব্দুর রহমান ওরফে মাস্টার আলীর ছেলে মোঃ সাগর মিয়া (২৫), গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মোজাহিদ (২১), শাহিন মিয়ার ছেলে আবির মিয়া(১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন ( রবিবার) খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মনজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার পুরানহাটি এলাকার নামা বেঁড়ি বাঁধ এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটায় গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজা ও গাঁজার খাওয়ার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, মাদকমুক্ত এলাকার গড়ার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এই তিনজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় আজ সকালে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড