নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার: চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি
নওগাঁ-রাণীনগর -আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সড়কে অপরাধ দমন, ছিনতাই রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট।
রোববার (৭ জুন) 'ডিস্ট্রিক্ট পুলিশ নওগাঁ'র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সড়কটিতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের টহল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ। অপরাধীরা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমরা চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমনে আমরা কোনো ছাড় দেব না।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, আমাদের এলাকা দিয়ে নাটোরগামী এই গুরুত্বপূর্ণ সড়কে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। বিশেষ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। জননিরাপত্তায় পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা রাণীনগর থানা এলাকাধীন সড়কগুলোতে নিয়মিত টহল ও চেকপোস্ট জোরদার করেছি। এই মহাসড়কে চলাচলকারী কোনো যাত্রী বা পরিবহন যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের এই সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সড়কে চলাচলরত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে হটলাইন নম্বর প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুম +৮৮০১৩২০১২৪ ৪৯৮, অফিসার ইনচার্জ, আত্রাই থানা: ০১৩২০১২৩৬৪২,
অফিসার ইনচার্জ, রাণীনগর থানা: ০১৩২০১২৩৬১৬। নওগাঁ পুলিশ পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল। তারা আশা করছেন, পুলিশের কঠোর অবস্থানে এই রুটে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং যাত্রী সাধারণ নির্ভয়ে চলাচল করতে পারবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied