ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মধুখালীতে যুবকের ওপর সন্ত্রাসী হামলা,আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ২:১৩
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মুন্না শেখ (২০)-এর ওপর সংঘবদ্ধ এক অমানবিক সন্ত্রাসী হামলার হয়েছে । হামলায় তার মাথার খুলি ভেঙে মস্তিষ্কের ভেতরে ঢুকে যাওয়ায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ তারিখে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৭নং মেগচামী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরমেগচামী এলাকায় নাছির খানের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র ব্যক্তি মুন্না শেখের ওপর হামলা চালায়।
 
অভিযুক্তদের মধ্যে রয়েছেন আরাফাত (২২), হাসিবুল (২৫), শহীদ শেখ (৫৫), আনিস শেখ (২৭), নাছির খান (৪৫), হানিফ শেখ (৫৫), চুন্নু শেখ (৪২), নান্নু শেখ (৫৩), রাজ্জাক শেখ (৬০), মোসলেম শেখ (৬৩), মুন্নু শেখ (৪২) এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।
 
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, হানিফ শেখের নির্দেশে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মুন্না শেখকে ঘিরে ফেলে। এ সময় আরাফাত ও হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে। হামলার ফলে মাথার খুলি ভেঙে যায় এবং হাড়ের একটি অংশ মস্তিষ্কের ভেতরে ঢুকে যায়। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।
 
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুন্না শেখকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
 
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, মুন্না শেখের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
 
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে থানায় মামলা বের করা হয়েছে। 
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,বিষয়টি খুবই মর্মান্তিক, আমরা মামলা গ্রহণ করেছি,আসামিদের গ্রেফতার করা হবে,কেউ আইনের ঊর্ধ্বে নয়,অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ