মাহমুদুল হাসান বাপ্পীকে যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল
গোপালগঞ্জের কৃতি সন্তান,সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ৭মে বিকালে মুকসুদপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্সযালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান,সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন ও পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন,মাহমুদুল হাসান বাপ্পীর এ অর্জন মুকসুদপুর -কাশিয়ানী তথা গোপালগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন,নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পীকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি নেতৃবৃন্দ কৃজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত