বাগেরহাটের মোল্লাহাটের রাস্তায় বাস-অটোরিকশার সংঘর্ষে প্রান গেল ১ জনের, আহত হয়েছেন আরো ৪ জন
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রান হারিয়েছেন আমেনা বেগম (৫৮) নামের এক নারী। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। আর এ ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার রহিমা ফিলিং স্টেশন এর সামনে রাস্তায়। নিহত আমেনা বেগম উপজেলার মোল্লার কুল গ্রামের দাউদ মোল্লার স্ত্রী। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আমেনা বেগম নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো ৪ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ