ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

‎সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ২:২৮

খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নি:শর্ত মুক্তিসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

‎রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম.কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি  সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক উছিংচা রাখাইন কায়েস,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে, সাংবাদিক শান্তিময় চাকমা, সাংবাদিক মেহেদি হাসান সোহাগ,সাংবাদিক মিশু মল্লিক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিশু দেসহ আরো অনেকে। 
‎মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে  খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তিসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

‎মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কাছেও স্মারক লিপির অনুলিপি প্রদান করেন। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬২জন সাংবাদিক অংশ নেন।

‎মানববন্ধন শেষে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন
‎ও নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন