ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ৩:৭

নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়ার (কামিনী গাছতলা) ‘রজনী সুইট অ্যান্ড বেকারি’তে অভিযান  পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও অনুমোদনহীন রং ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রজনী সুইট অ্যান্ড বেকারিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খাবারে অনুমোদনহীন রং ব্যবহার এবং পণ্যের প্যাকেটে বিক্রয়মূল্য উল্লেখ না করার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সহযোগিতা করেন শিবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইনসের পুলিশ সদস্যরা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার