ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ডাকাতির সময় নিজ সদস্যকে গুলি করে হত্যায় ঘাতক ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ৩:৭
মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিজ দলের সদস্য নিহতের ঘটনায় জড়িত অন্যতম আসামি আব্দুল করিম ওরফে রেজাউল করিমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল করিম সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে। তার বিরুদ্ধে সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ৪টি ডাকাতিসহ মোট ৭টি মামলা রয়েছে।
 
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকার দক্ষিণ লঘাটি গ্রামে জনৈক আব্দুল কুদ্দুছের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তখন ওই বাড়িতে সপরিবারে বসবাস করছিলেন কাঞ্চনপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬০)। ডাকাতরা রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা ভেতর থেকে কলাপসিবল গেট চেপে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে এক ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাগ্যক্রমে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাতদলেরই সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা গেলে তার মরদেহ ফেলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।
 
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানিরুজ্জামান খান জানান, সিলেট রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক ডাকাত আব্দুল করিমের অবস্থান শনাক্ত করে। শনিবার বিকেলে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, রবিবার আসামিকে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ডাকাতির চেষ্টা এবং গুলিবর্ষণের ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি তার সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ