ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ (জুয়েল)


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ৩:৮
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ (জুয়েল)। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ (জুয়েল) অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোজাম্মেল হকের পুত্র এবং শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম আলহাজ জয়নাল আবেদীন (বিএ)-এর নাতি। পারিবারিকভাবে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে ওঠে তার।
বর্তমানে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলার আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আইন পেশায়ও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করার আগ্রহ প্রকাশ করে আসছেন অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ (জুয়েল) বলেন, “বকশীগঞ্জ আমার প্রাণের উপজেলা। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমি সবসময় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব বকশীগঞ্জ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় একটি বকশীগঞ্জ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে।”
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষিত, মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ ইতোমধ্যেই স্থানীয় জনমনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। তার সম্ভাব্য প্রার্থিতা উপজেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তার সম্ভাব্য অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার উন্নয়ন ও জনসেবার প্রত্যাশায় অনেকেই তার নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। একই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ