ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মারপিট বৃদ্ধ নিহত, আহত ৪, আটক ২


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ৩:৯

নওগাঁর মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারপিটে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৮জুন) সকাল ৭টার দিকে উপজেলার পরানপুর ইউপির হাটোর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার পরানপুর ইউপির হাটোর উত্তরপাড়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।
এ ঘটনায় শিশুসহ আরো ৪ গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন   স্থানীয়রা।
ঘটনার পর স্বাধীন ও সৈয়ব আলী নামে দুইজন আসামীকে আটক করেছে পুলিশ। 

আসামীরা  হলেন, উপজেলার এলাকার প্রতিবেশী ইমরান হোসেন (৩২), সোজাত (২৫), হামিদুর ওরফে আকু (২৭), সুমন (২৪), মাজেদুর রহমান (২৫), সজিব হোসেন (২৫), স্বাধীন (২১), কামরান (৩০), সৈয়ব আলী (৬৫), লুৎফুন্নাহার (৫৫) ও আমিনুর রহমান (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, ঘটনার ৫দিন পূর্বে নিহত তৈয়বুর রহমানের ভাগ্নি মেহেরুনের সঙ্গে আসামীদের ছোট বাচ্চার আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই পূর্বের ঘটনার জের ধরে ঘটনারদিন সোমবার সকালে আসামীরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে নিহত বৃদ্ধের ভাগ্নি মেহেরুনের বাড়ির ভিতর জোরপূর্বক প্রবেশ করে মারপিট শুরু করেন। খবর পেয়ে মামা (নিহত বৃদ্ধ) এগিয়ে আসলে তাকেও মারপিট শুরু করেন। তাদের মারপিটে ঘটনাস্থলেই বৃদ্ধ নিহত হন।এঘটনায় ভুক্তভোগী মেহেরুনসহ  দুই ছেলে ও এক নাতি (শিশু বাচ্চা) গুরুত্বর আহত হয়েছেন। শিশু নাতি রিহান (৭) হাত ভেঙে গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আসামীকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২