ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে পত্নীতলা ব্যাটালিয়ন


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ৩:৩৯
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি।
রোববার (৭ জুন) বিকেল ৫ টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি মিডিয়া সেলের  পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়,সম্প্রতিক প্রতিবেশী দেশ ভারত থেকে  বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ প্রেক্ষাপটে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী জন সাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিজিবি দিবা/রাত্রিকালীন সার্বক্ষণিক প্রয়োজনীয় সকল প্রতিরোধমূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন  টহল কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরো জানান  বর্ডার গার্ড বাংলাদেশের  সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক বর্তমান পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি সীমান্ত এলাকায় রাত্রিকালীন টহলে বাঁশি, টর্চ লাইট, নাইট ভিশন গগলস এবং বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণকে সীমান্ত অতিক্রম না করার জন্য সতর্ক করা হচ্ছে। ড্রোন এর মাধ্যমে পুশ-ইন এর সম্ভাব্য স্থান এবং ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির