বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বারহাট্টার ফুটবলপ্রেমীরা
দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ক্ষণগণনা শুরু হয়েছে। বাকি আর মাত্র চার দিন। এরই মধ্যে বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফুটবল ভক্তরা। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এই জনপদ এখন ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতায় সরগরম।
সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটবল ভক্তদের প্রানের উৎসব বিশ্বকাপ ফুটবলের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি অলিগলি, হাট-বাজার, রাস্তার মোড় ও বাড়ির ছাদে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও পর্তুগালসহ বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে, প্রিয় দলের জার্সি, পতাকা ও রঙিন ব্যানারে সাজানো হচ্ছে পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের অলিগলি। চায়ের দোকানগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে প্রিয় দল নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও তর্ক-বিতর্ক।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা সকালের সময়কে জানান, আমাদের এলাকায় মূলত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেন– এই চার দলের সমর্থক বেশি। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংখ্যাই সবচেয়ে বেশি। ফুটবল বিশ্বকাপের এই আনন্দকে ঘিরে হাটবাজার, চায়ের দোকান, অফিস-আদালত থেকে শুরু করে বাসাবাড়িতেও চলছে প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে আলোচনা।
ব্রাজিল সমর্থক জালাল উদ্দীন, রনি সরকার বলেন, প্রতি চার বছর পর বিশ্বকাপ এলে আমরা পছন্দের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে প্রিয় দলের দেশীয় পতাকা, ব্যানার ফেস্টুন, দেয়ালিকা এবং বিভিন্ন সাজসজ্জার কার্যক্রম পরিচালনা করি। এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও আনন্দের অংশ। বিশ্বকাপ এলেই আমরা উজ্জীবিত হই। ব্রাজিল নান্দনিক ফুটবলের দল। ব্রাজিল পরিচিত তাদের আক্রমণাত্মক ও ছন্দময় 'সাম্বা ফুটবল'- এর জন্য। ফুটবল ইতিহাসে ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল। ব্রাজিল এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে ফুটবল ইতিহাসে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে। বিগত বছবরের ব্যর্থতার গ্লানি মুছে আশা করছি এবার ব্রাজিল নিজের ছন্দে ফিরে আসবে এবং পূনরায় তাদের সিংহাসন দখল করবে।
কথা হয় আর্জেন্টিনা সমর্থক তুহিন সরকার, সুজন পন্ডিত ও রুবেল মিয়ার সাথে তারা বলেন, আর্জেন্টিনার সাম্প্রতিক বিশ্বকাপ জয় আমাদের মত সমর্থকদের আবেগে বড় প্রভাব ফেলেছে। দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর ট্রফি জেতার স্বপ্ন পূরণ হওয়ায় আর্জেন্টিনা ভক্তদের মধ্যে এখন এক ধরনের মানসিক তৃপ্তি কাজ করছে। গত বিশ্বকাপে মেসির হাতে ট্রফি ওঠার আকাঙ্ক্ষাই ছিল সবচেয়ে বড় আবেগের জায়গা। সেই স্বপ্ন পূরণ হয়ে যাওয়ায় এবার চাপ ও উদ্বেগ অনেকটাই কম। আশা করছি গতবারের মত এবারও মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠবে।
উপজেলা সদরের গোপালপুর বাজারের জার্সি বিক্রেতা রকি মোল্লা, রুবেল মিয়া, আসমা বাজারের জব্বার মিয়া, শফিকুল ইসলাম, বাউসী বাজারের সুফল সরকার, জুয়েল চৌধুরী বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি সমান তালে বিক্রি হচ্ছে। তবে, অন্য দলের জার্সির চাহিদা কম। প্রতিবারের চেয়ে এবার বিক্রি অনেক বেশি। শিশুদের জার্সি ১৩০ থেকে ১৫০ টাকা। বড়দের জার্সি ২০০ থেকে ২৫০ টাকা টাকা বিক্রি করছি।
এদিকে বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। তারা জানান, আমাদের কাছে ছোট, বড় ও মাঝারি আকৃতির পতাকা আছে। বরাবরের মতো এবারও ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা বিক্রি হচ্ছে বেশি। ছোট পতাকা ২০ টাকা ও বড়গুলো ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করছি। বেচাকেনা ভালো হচ্ছে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল