চট্টগ্রাম বিআরটিএ নিয়ন্ত্রণে ‘দালাল বড়ুয়া বাবু’! ঘুষ ছাড়া মিলছে না সেবা
চট্টগ্রাম বিআরটিএ অফিসে এখন সবচেয়ে আলোচিত নাম সৌরভ বড়ুয়া তপু। অফিসজুড়ে তিনি পরিচিত ‘দালাল বড়ুয়া বাবু’ নামে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বেই পরিচালিত হচ্ছে শক্তিশালী দালাল সিন্ডিকেট, যারা ঘুষ ছাড়া কোনো কাজই হতে দেয় না।
বিআরটিএ অফিসে প্রবেশ করলেই চোখে পড়ে দালালদের অবাধ বিচরণ। সেবাগ্রহীতাদের কাছে গিয়ে তারা প্রকাশ্যে বলছে—“ঘুষ ছাড়া কাজ হবে না, আমাদের মাধ্যমে করলে দ্রুত কাজ হবে।” অভিযোগ রয়েছে, পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছে তপু বড়ুয়ার সিন্ডিকেট।
অনুসন্ধানে জানা গেছে, গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্যও এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ, সরাসরি অফিসে কাজ করতে গেলে নানা অজুহাতে হয়রানি করা হয়। কখনো ফাইল আটকে রাখা, কখনো ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করানো, আবার কখনো দিনের পর দিন ঘুরানো হচ্ছে সেবাগ্রহীতাদের। ফলে বাধ্য হয়েই দালালদের শরণাপন্ন হচ্ছেন তারা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিকবার অভিযান চালিয়ে কয়েকজন দালাল ও অসাধু কর্মচারীকে আটক করলেও পুরো সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনিকভাবে কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বন্ধ হয়নি ঘুষ বাণিজ্য।
তবে বিআরটিএ কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল করা হচ্ছে এবং দুর্নীতি রোধে নজরদারি বাড়ানো হয়েছে। যদিও মাঠপর্যায়ে ভুক্তভোগীদের অভিজ্ঞতা ভিন্ন চিত্র তুলে ধরছে।
বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম বিআরটিএ অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে কঠোর নজরদারি, জবাবদিহিতা এবং নিয়মিত অভিযান জরুরি হয়ে পড়েছে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ