পূর্বধলায় মনিহারী দোকানে মাদক কারবার! ২৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উপজেলার ২নং হোগলা ইউনিয়নের চলিতডহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই (নিরস্ত্র) মো. রাশেদ হাসানের নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ, কনস্টেবল সেলিম ও কনস্টেবল খাইরুল ইসলাম শনিবার রাতে চলিতডহর গ্রামের একটি মনিহারী দোকানে অভিযান চালান। এ সময় দোকানটি তল্লাশি করে ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দোকানের মালিক আব্দুস সালাম (৪১), পিতা- মৃত ইউসুফ আলী, সাং- চলিতডহর, থানা- পূর্বধলাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, পূর্বধলা থানার জিডি নং-৩৩৬, তারিখ ০৭ জুন ২০২৬-এর ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর আটক আসামিকে রবিবার (৮ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পূর্বধলা থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied