পটুয়াখালীতে বিসিপিএস এর সিদ্ধান্ত বাতিল ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ মিছিল
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক ঘোষিত প্রশিক্ষণমূলক অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পটুয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএস এর ঘোষিত প্রশিক্ষণমূলক অধ্যাদেশ চিকিৎসক ও প্রশিক্ষণরত শিক্ষার্থীদের স্বার্থবিরোধী। তারা অবিলম্বে তার ওই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান।এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা এবং সরকারি চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং বিএমডিসি ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভর্তি ও পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করা।তাদের দাবি মানা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত