তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা জরিমানা
রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় অর গ্রে অয়েল কোম্পানী নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৮ই জুন ২০২৬ইং)তারিখ দুপুরে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভয়াবহ পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
তিনি জানান,মোঃ রাজু আহমেদ(৪২)পিতা মৃত শামীম,সাং অফিসার্স কলোনী,সৈয়দপুর, নীলফামারী কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) এবং ১৫(১) ধারা অনুযায়ী ১,০০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এছাড়া, কারখানার লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত এর কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশ সংরক্ষণের গুরুত্বের প্রতি গুরুত্বারোপ করেছেন এবং সকল শিল্প প্রতিষ্ঠানের জন্য আইন অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied