ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন আব্দুল লতিফ মীর


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ২:৫২

নওগাঁর ধামইরহাটে আগ্রাাদ্বিগুন ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর। ১০ অক্টোবর দুপুর ১ টায় ইউনিয়ন আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি সেকেন্দর আলীর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ মোটরসাইকেল বহর নিয়ে দলীয় কার্যালয়ের সমবেত হন। এ সময় উপজেলা চেয়ারম্যান পদে আগ্রাদ্বিগুন ইউনিয়নের জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নিকট থেকে দলীয় মনোনয়ন উত্তোলন করেন। দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মেহবুব হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
ইতিমধ্যেই ১নম্বর ধামইরহাট ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তনছের আলী মাস্টার, ইউপি সদস্য আবু সালাম ফুল্টু, আলমপুর ইউনিয়নে ওসমান গনি, উমার ইউনিয়ন ওবায়দুল হক সরকার, মাসুদুর রহমান সরকার, আড়ানগর ইউনিয়নে আবু রাইহান, ইসবপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামার ছেলে আশরাফুল আলম রাশেদ মাস্টার, খেলনা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন মনোনয়ন তুলেছেন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান করা যাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত