সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতেই কিছু অসাধু ব্যক্তি মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন
আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ
চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ
রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
আত্রাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার, তিনজনকে জরিমানা
কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন
রায়গঞ্জে খোয়া বিছিয়ে লাপাত্তা ঠিকাদার, ধুলো-গর্তে নাকাল মানুষ
চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে ৫০টি ঝিল, উচ্ছেদ অভিযান
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা