সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে গত ২৩ মার্চ ২০২৬ইং রোজ সোমবার বিকেলে নলুয়ারপাড় গ্রামে ১১ বছরের বয়সী ৪র্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে বাড়িতে যাওয়ার পথে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে একই গ্রামের পাষন্ড বদরুল আলম জোর করে ধর্ষণ করে। এসময় একজন রাখালের নজরে পড়লে রাখাল তার ব্যবহিত মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতে থাকে এসময় ধর্ষণকারী দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ঐ রাখাল মেয়েটিকে উদ্ধার করে স্বজনদের নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসলে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম তাৎক্ষনিক ভাবে সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এবং শিশুটির মা বাবাকে বার বার থানায় এসে মামলা করার পরামর্শ দেন। অন্য দিকে চেয়ারম্যানের প্ররোচনায় চিকিৎসা শেষে থানায় মামলা করতে যাননি পরিবারের লোকজন। বিষয়টি ধামাচাপা দিতে অসহায় শিশুটির পরিবারকে ন্যায় বিচার পাওয়ার প্রলোভন দেখিয়ে থানায় মামলা করতে বারন করেন গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, শাহনুরসহ কয়েকজন পাঞ্চায়েত নামধারী দালালরা এমন কি ধর্ষণের ১১ বছর শিশুকে কোর্টএর একটি এভিডিবিট এর মাধ্যমে বিবাহ দেওয়ার নাটক মঞ্চ তৈরি করে ভূক্তভোগী পরিবারকে মুলা ভোজ দিয়ে বাড়িতে পাঠানোর অভিযোগ ও উঠছে চেয়ারম্যান সৈকত আলী ও ধর্ষণকারীর চাচা সাহানুরের বিরুদ্ধে। আর নিজেকে নির্দেশ প্রমান করতে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার মুল কারিগর চেয়ারম্যান । এমনটি জানান ভুক্তভোগী পরিবারের লোকজন। এছাড়াও সময় কালক্ষেপণ করে বিষয়টি ধামাচাপা দিতে প্রায় ২মাস অতিক্রম হয়। বিষয়টি বুঝতে পেরে অবশেষে শিশুটির ন্যায় বিচার পেতে শিশুটির পরিবার আদালতে একটি অভিযোগ দায়ের করেন। মাননীয় আদালত অভিযোগটি সুনামগঞ্জ সদর থানার প্রেরণ করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। অভিযোগটি থানায় আসলে তৎপরতা শুরু করেন অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ । তিনি বিষয়টি নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে আসামিকে গ্রেফতারের জন্য চতুরদিকে সোর্স ব্যবহার করেন। এবং মেয়েটির বাড়িতে খোঁজ কবর নেন। বিষয়টি জানতে পেরে দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল একটি অনুসন্ধানি প্রতিবেদন সামাজিক যোগাযোগে ৫ জুন তুলে ধরলে ধর্ষণের বিষয়টি আলোচনার শীর্ষে চলে আসে । অন্য দিকে সদর থানার ওসি রতন ধর্ষণকারীকে গ্রেফতার করতে জোড়ালো অভিযান শুরু করেন এবং বিভিন্ন থানায় যোগাযোগ করে ৭জুন ২০২৬ইং রোজ রবিবার রাতে সিলেটের বিমানবন্দর থানার একদল চৌকস পুলিশ সদস্যদের সহযোগিতায় ঐ এলাকা থেকে পাষন্ড ধর্ষণকারীকে গ্রেফতার করতে সক্ষম হন। আটক কৃত ধর্ষণকারী আসামির নাম বদরুল আলম, সে গৌরারং ইউনিয়নের ভেড়াজালী নলুয়ারপাড় গ্রামের বাসিন্দা মোঃ সার মামুদের ছেলে। আসামীকে গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সচেতন মহল ধর্ষণকারীর বিচার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবীতে থানায় ছুটে যান। পাশাপাশি ওসি রতন সেখ পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুশীল সমাজ।
এব্যপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন । ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুল আলমকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে এবং এই ঘটনার সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। যারা শিশু ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে চেষ্টা করেছেন তাদের ব্যপারে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২