ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে গত (৫জুন ২০২৬) সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারীর উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, শাখাওয়াত হোসেন তৌহিদ, গোলাম ইয়াছিন, আমিনুর রহমান রূদয় ও হাজী আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন এবং ভূরুঙ্গামারী উপজেলা জাসাস কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মহিবুল নঈম সিমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ,সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের দ্রুত ঘুরে দাঁড়াতে এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৯৯ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল