ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৮-৬-২০২৬ বিকাল ৫:৫২

বিশ্বকাপ ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ব্যাতিক্রমী এক ফুটবলের আসর দেখতে যাচ্ছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলাবাসী। বিশ্ব ফুটবলে অংশ গ্রহণকারী ৪৮ দলের ন্যায় বোয়ালমারীতেও ৪৮ দলীয় জমকালো এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে স্থানীয় উপজেলা প্রশাসন। মাদক ও তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসাবে জম-জমাট এই ক্রীড়া আসরের একমাত্র রুপকার হলেন ক্রীড়াপ্রেমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। এক্ষেত্রে সরকারী কোন বরাদ্দ না থাকলেও উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে মাদক ও তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এমন ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করছেন তিনি। বিশ্ব ফুটবলের পদাঙ্ক অনুসরণ করে আগামী ১২ জুন স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে সারা জাগানো এ ফুটবল আসরের পর্দা উন্মোচিত হবে। মহতি এই ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে সোমবার (৮ জুন) স্থানীয় ক্রীড়ামোদী ও টিম প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার শিব্বির আহমেদ,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কারিজুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দিপু,বোয়ালমারী পৌর জামাতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন,যুবদল নেতা মোঃ রোকনুজ্জামান বকুল,ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাইজিদ খান রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন,আমাদের সমাজে শিক্ষিত-অশিক্ষিত বেকার দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের অভাবে এরা হতাশাগ্রস্ত হয়ে মাদক সহ নানাবিধ নেশাজাত দ্রব্যের দিকে ঝুঁকছে। সমাজে বাড়ছে মাদকাসক্তি কেন্দ্রিক নানা ধরনের অপরাধ। তাই যুবসমাজকে মাদকাসক্তির কবল থেকে বাঁচাতে কর্মসংস্থানের বিকল্প হিসাবে তাদের মধ্যে খেলাধুলা সহ নানা ধরনের সুকুমার বৃত্তির স্পৃহা বাড়াতে হবে। তিনি বলেন,মাদকের ন্যায় প্রকাশ্যে ধুমপান করাও একটি বেআইনী কাজ। অথচ আইনের প্রতি উদাসীনতা অথবা সচেতনতার অভাবে আমরা সেই বেআইনী কাজটি অহরহ করে চলেছি। এটার বিরুদ্ধেও আমাদের সজাগ হতে হবে। আজ থেকে সভায় অংশ গ্রহণকারী সকলের ফেসবুক আইডি থেকে প্রকাশ্যে ধূমপান বিরোধী প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভা শেষে ফুটবল ম্যাচের ক্রম বিন্যাস,ম্যাচ প্রতিযোগী ও খেলার সময়সূচি  নির্ধারণ সহ বিশাল এ ক্রীড়াযজ্ঞ বাস্তবায়নে বিভিন্ন  কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান