ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৮-৬-২০২৬ বিকাল ৫:৫৩
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূর্বধলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৮নং বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নার ছেলে মো. সবুজ মিয়া (৪৫) কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৩টি এয়ার-টাইট প্যাকেটে সংরক্ষিত মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও মাদকসংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে পূর্বধলা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে