ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৮-৬-২০২৬ বিকাল ৫:৫৪
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আলোচনায় থাকা তরুণ সমাজকর্মী ফারিবা চৌধুরী লেমি অল্প সময়েই সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রার্থীতা ঘোষণার পর থেকেই ওয়ার্ডজুড়ে তার সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা নিয়ে ইতিবাচক আলোচনা বাড়ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং নারী ও শিশু কল্যাণমূলক বিষয়ে আগ্রহের কারণে ইতোমধ্যেই তিনি বহু মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ সমাজ ও নারীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীর অনেকেই মনে করছেন, ফারিবা চৌধুরী লেমি নির্বাচিত হলে ওয়ার্ডের নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।ফারিবা চৌধুরী লেমি বলেন,
আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া এবং মানুষের সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করবো। আমি চাই জনগণের প্রতিনিধি হয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, নিরাপদ সামাজিক পরিবেশ এবং নারীদের জন্য আরও কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান। নিজের পারিবারিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন,
আমার পরিবার সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। সেই আদর্শ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং আগামীতেও করে যেতে চাই। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সেবামূলক কার্যক্রমের কারণে অল্প সময়ের মধ্যেই ফারিবা চৌধুরী লেমি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছেন। ফলে আসন্ন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে থাকবেন বলেও ধারণা করছেন অনেকে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা