ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৮-৬-২০২৬ রাত ৯:৪

যশোরের অভয়নগর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের যশোর জেলা ব্যবস্থাপক অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় এবং উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ও সহজলভ্য ব্যবস্থা। বিশেষ করে পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত অভয়নগর উপজেলার গ্রাম আদালতে মোট ৭২৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ৬৯৭টি এবং জেলা আদালত থেকে প্রেরিত ৩২টি মামলা রয়েছে। দায়েরকৃত মামলার মধ্যে ৪৭৫টি দেওয়ানি ও ২২৭টি ফৌজদারি প্রকৃতির। এ সময় জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে মোট ৭৩৬টি মামলার নিষ্পত্তি ও সমাধান হয়েছে। এর মধ্যে ৬৩৪টি মামলা নিষ্পত্তি এবং ১০২টি মামলা বাতিল বা খারিজ করা হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে ৬২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে প্রায় ১ কোটি ৩১ লাখ ৬৯ হাজার ২৫০ টাকা।

Aminur / Aminur

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

‎সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ