ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ভাঙ্গায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ৩:২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রামের মাঠ থেকে খেজুর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আরিফ শেখ (৩৪) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 
রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আরিফ শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের শেখ আবু তালেবের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে প্রকাশ,আরিফ শেখ গত বেশ কিছুদিন যাবত পার্শ¦বর্তী নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে শ^শুর বাড়িতে বাস করছিল। শনিবার বিকালে শ^শুর বাড়ির পাশেই হামিরদী ইউনিয়নের মুনসারাবাদ বাজারে ওষুধ কিনতে আসে। এরপর সে আর বাড়ি ফেরেনি। রবিবার সকালে এলাকাবাসী  খেজুর গাছের সাথে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।   এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক বিকাশ মন্ডল জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট শেষে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আরিফ শেখের চাচা আজিজুল শেখ জানান,গ্রামে দীর্ঘদিন যাবৎ দ্বন্দের জে¦রে প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।  

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত