হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
আসন্ন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের রাজনীতিতে বইছে আগাম হাওয়া। সাধারণ মানুষের প্রত্যাশা ও স্থানীয় রাজনৈতিক সমীকরণে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরেশোরে আলোচনায় উঠে এসেছে একনিষ্ঠ, পরিশ্রমী ও ত্যাগী যুবনেতা আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নাম। তিনি বর্তমানে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক ও মানবিক বিপর্যয়ে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। একজন নিবেদিতপ্রাণ ও মাঠপর্যায়ের নেতা হিসেবে এরই মধ্যে তিনি সর্বস্তরের মানুষের মনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এলাকার তরুণ সমাজ এবং সাধারণ ভোটারদের একাংশের মতে, হবিরবাড়ী ইউনিয়নের আধুনিকায়ন ও জনসেবায় একজন তরুণ এবং দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই।
নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চাইলে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া জানান, রাজনীতি তার কাছে কোনো পেশা নয়, বরং জনগণের সেবা করার একটি অন্যতম মাধ্যম। তিনি বলেন, “আমি হবিরবাড়ী ইউনিয়নবাসীর অধিকার রক্ষা, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ব্যাপারে সাধারণ মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, সমর্থন এবং মূল্যবান দোয়া কামনা করছি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং স্মার্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”
এলাকার সচেতন মহলের মতে, আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার মতো একজন পরিচ্ছন্ন ও ত্যাগী ভাবমূর্তির নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে হবিরবাড়ী ইউনিয়নের নির্বাচনী সমীকরণে এক নতুন ও ইতিবাচক মাত্রা যোগ হবে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল