গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন সুরঞ্জন দাস ইমন, তাপস এবং রাকিব। পুলিশ জানায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে রোববার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ১১ নম্বর ওয়ার্ড জয়েরটেক এলাকা থেকে ৫২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন জানান, তাদেরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল