গোপালগঞ্জে চালকদের প্রশিক্ষণ কর্মশালা
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং পেশাজীবী চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গোপালগঞ্জে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান।
কর্মশালায় নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং দায়িত্বশীল চালক তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী চালকদের আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থার নানা দিক সম্পর্কে অবহিত করা হয়।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক। তিনি বলেন, সড়কে ব্যবহৃত বিভিন্ন ধরনের রোড মার্কিং সম্পর্কে চালকদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। রোড মার্কিং সড়ক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি সড়কে অঙ্কিত বিভিন্ন চিহ্ন ও নির্দেশনা অনুসরণ করা প্রতিটি চালকের দায়িত্ব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফয়জুল বারী বলেন, চালক ও পথচারীরা যদি ট্রাফিক আইন ও রোড মার্কিং যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীলতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী চালকেরা জানান, নিরাপদ যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী। তারা নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের দাবি জানান।
Aminur / Aminur
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি