ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আনোয়ারায় তানযীমুল কুররা বাংলাদেশের কেরাত ও হুফফাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১:২৪
আনোয়ারা বখতিয়ারপাড়ায় তানযীমুল কুররা বাংলাদেশ কর্তৃক আয়োজিত উস্তাজুল কুররা আল্লামা কারী আবদুল গণী রহঃ প্রণীত আকর্ষণীয় সহজ পদ্ধতিতে ১০ দিন ব্যাপী কেরাত ও হুফফাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। 
 
গত রবিবার বিকালে কেন্দ্রীয় কার্যালয় উপজেলার বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে প্রশিক্ষণ কোর্সের সমাপ্তকারী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়। ১২ই জিলহজ্জ কুরবানী ঈদের পর থেকে কেরাত ও হুফ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়।
 
জানা জায়,চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসাতে দীর্ঘ তিন যুগ ধরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ বৎসরে দু'বার এ কেরাত প্রশিক্ষন হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ জনের মত বিশ্ববিদ্যালয়, মসজিদের ইমাম, মাদ্রাসা, স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করেন। এবার প্রথমবারের মতো মহিলাদের নিয়েও ক্বেরাত প্রশিক্ষণ কোর্স চালু হয়। এতে ২৫ জন নারী অংশ নেন। 
 
১৯৯৫ সাল থেকে বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কোর্স চালু করেন বাংলাদেশের শ্রেষ্ট কারী হিসেবে পরিচিত আল্লামা কারী আবদুল গণী রহঃ।
 
প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে এ প্রশিক্ষণ কোর্স এগিয়ে গিয়ে বর্তমান সারা দেশে পরিচিত হয়ে উঠে। বর্তমান বখতিয়ার পাড়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় তানযীমুল কুররা বাংলাদেশের অধীনে প্রশিক্ষণ কোর্স করা হয়। 
 
এ প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক ছিলেন, মাওলানা কারী ইসহাক আনোয়ারী, মাওলানা কারী শিব্বির আহমদ, মাওলানা কারী শফি উল্লাহ, মাওলানা কারী সাইফুল্লাহ, মাওলানা কারী সিকান্দার আলী, মাওলানা কারী ইসহাক, মাওলানা কারী জাবের, মাওলানা কারী আবু বকর, মাওলানা কারী আলী মুর্তজা ও মাওলানা কারী আবদুল্লাহ, কারী নুরুল আমিন। 
 
সমাপনী অনুষ্ঠানে কেরাত প্রশিক্ষণ কোর্সের তৃতীয় কোর্স সম্পন্নকারী ৪৯ জন প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করা হয়। 
 
এসময় শফি ফাউন্ডেশনের কর্ণধার জাবের শফি, বখতিয়ার নেক্সাসের প্রধান উদ্যোক্তা সালাউদ্দিন করিম, লন্ডন প্রবাসী আবদুল আউয়াল, তানযীমুল কুররা বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ফজল করিম জিহাদিসহ আনোয়ারা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা