ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাগুরা জেলা কারাগারে বয়স্ক বন্দিদের নিয়ে ব্যতিক্রমী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত


মোস্তাফিজুর রহমান, মাগুরা photo মোস্তাফিজুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১:২৮

মাগুরা জেলা কারাগারে আটক পঞ্চাশোর্ধ বয়স্ক বন্দিদের নিয়ে প্রথমবারের মতো কারাভ্যন্তরে এক ব্যতিক্রমী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কারাগারের ভেতর এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধারণ ক্ষমতার চেয়ে আড়াই গুণেরও বেশি বন্দি থাকা এই কারাগারে বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, ১৭২ জন ধারণ ক্ষমতার মাগুরা জেলা কারাগারে বর্তমানে প্রায় চার শতাধিক বন্দি অবস্থান করছেন। এর মধ্যে ৪৫ জন বন্দির বয়স পঞ্চাশের ওপরে।

উক্ত কর্মসূচিতে বন্দিদের রক্ত সংগ্রহ করে আরবিএস, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজি টেস্ট করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা. মো. মোহসিন উদ্দীন ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহম্মেদ রোচি এবং জেলা কারাগারের ডিপ্লোমা নার্স জনাব বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার জনাব শেখ মো. মহিউদ্দিন হায়দার।

কারা কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সুশীল সমাজ মনে করে, বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এবং কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে এই ব্যতিক্রমী কর্মসূচি বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের প্রত্যেকটি কারাগারে এই ধরনের কর্মসূচি আয়োজন করলে একদিকে যেমন বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, অন্যদিকে কারাভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হারও অনেকটা কমে যাবে। এর ফলে বন্দিরা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া মাগুরা জেলা কারাগারে আটক ৯৫ বছর বয়স্ক কয়েদি বন্দি মোহাম্মদ জলিল মোল্লা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। ৩০ বছরের সাজাপ্রাপ্ত এই বৃদ্ধ বিগত এক বছর ধরে কারাগারে আছেন। তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরে কারা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচি গ্রহণের দাবি জানান। কারাগারে দুই মাস ধরে আটক অপর ৭০ বছর বয়স্ক বন্দি মোঃ সাইফুল ইসলামও এই কর্মসূচিতে অংশ নিয়ে পরীক্ষার জন্য রক্তের স্যাম্পল প্রদান করেন। কারাভ্যন্তরে এমন উন্নত স্বাস্থ্যসেবা পেয়ে তিনি ডাক্তার ও কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে জেল সুপার জনাব শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, “মাগুরা জেলা কারাগারে বর্তমানে ৪৫ জন পঞ্চাশোর্ধ বন্দি আটক আছেন। সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক হিসেবে যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়া তাদের একটি অন্যতম অধিকার। সেই লক্ষ্যকে ধারণ করে মাননীয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন স্যারের নির্দেশনায় কারাগারে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, ইতিপূর্বেও মাগুরা জেলা কারাগারে কর্মরত গার্ডিং স্টাফদের নিয়ে এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে বন্দিরা তাদের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হতে পারবেন এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার