বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’
দুই দিন পরই বিশ্বকাপ শুরু। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল যা কিছু দিন আগে কেটেছে। সময় টেলিভিশন ও টি স্পোর্টস আনুষ্ঠানিকভাবে খেলা সম্প্রচারের কথা বললেও তথ্য মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।
আজ সকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত তথ্য মন্ত্রণালয়ের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বকাপ সংক্রান্ত বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন,'অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।'
২০২২ কাতার বিশ্বকাপে বিটিভি ৯৮ কোটি টাকা দিয়ে স্বত্ব কিনেছিল। এবার বিটিভি খেলা দেখালেও তেমন খরচ হবে না মন্ত্রীর বার্তা এমনই,'আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।'
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তথ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরিকল্পনা রয়েছে। তথ্যমন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে থাকায় সেটা বিলম্ব হচ্ছে। তিনি দেশে ফিরলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত আরও জানানো হতে পারে।
এমএসএম / এমএসএম
২ রানে ২ উইকেট নেই অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’
নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল
ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯
১৩ জুন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব
বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল
বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই
বিশ্বকাপ অভিষেকে নিজেদের প্রমাণ করতে চায় জর্ডান
বিশ্বরেকর্ড গড়ার পথে বিশ্বকাপের আয়োজক মেক্সিকো!
টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি
ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ