কোনাবাড়ীতে শরীফ মেডিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় শরীফ মেডিকেল হাসপাতালে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) সকালে গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, কোনাবাড়ী শরীফ মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অসঙ্গতি ও অনিয়ম চলছে এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসরিফুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসরিফুল ইসলাম জানান,আমরা জেলা এনএসআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোনাবাড়ীর শরীফ মেডিকেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। হাসপাতালটিতে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আইন অনুযায়ী কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
Link Copied