ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে মাদক সম্রাট জাহিদ গ্রেপ্তার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১:৩৫
কুষ্টিয়ার মিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার ব্যবহৃত প্রাইভেটকার থামিয়ে তল্লাশির চেষ্টা করে।
তল্লাশির একপর্যায়ে জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করতে গেলে সে অতর্কিতভাবে এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
ঘটনার খবর পেয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলামের নির্দেশনায় ওসি (তদন্ত) আব্দুল আজিজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে মশান এলাকা থেকে অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
আহত দুই পুলিশ কর্মকর্তা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মিরপুর এলাকার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তারের সময় সে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই কর্মকর্তাকে আহত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের