মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-১
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর দাসেরহাট নামক স্থানে সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন সামনে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপের দূর্ঘটনা ঘটে৷ এতে পিকাপের হেলপার মাসুদ মারা যায়। মঙ্গলবার ( ৯ জুন) সকাল সাড়ে ৭টার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে গোপালগঞ্জ গামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৬৯৯৬) বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম-১১২৭৬৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কাভার্ড ভ্যানের ভিতর আটকে পড়া হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার এস আই সোহেল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত