ব্রাহ্মণবাড়িয়ায় লাশের মিছিল, ২৪ ঘন্টায় ৯ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী। ৮ জুন সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবরস্থানে কবরের ওপর ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নিয়ামতপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও নুরু মিয়া (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে কবরের ওপর টিনের বা অন্য কোনো মাধ্যমের ছাউনি দেওয়ার কাজ করছিলেন সানাউল্লাহ ও নুরু মিয়া। এ সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর ঘটনাটি সত্য। নিহতরা হলেন সানাউল্লাহ ও নুরু মিয়া, তাদের বাড়ি নিয়ামতপুর গ্রামেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।আপরদিকে আখাউড়ায় মা ও নানার সাথে অভিমান করে পারিবারিক কলহের জের ধরে মো. সাকিব মিয়া(১৯) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ভোর সকাল ৬ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। মৃত সাকিব অত্র উপজেলার দক্ষিণ ইউপির আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. জাকির মিয়ার পুত্র। গতকাল সাকিব বিষপান করলে আখাউড়া থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। জানা গেছে, সাকিবের নানা হলেন ছোট কুড়িপাইকা গ্রামের মো. দূুধ মিয়া। সেখানেই সাকিব ও তার মা থাকতো। গ্রামে দূধ মিয়ার একটি দোকান আছে, সেখানে সাকিব দোকানদারি করতো। দুধ মিয়া কোন কারণে সাকিব কে বকাবকি করলে সাকিব অভিমান করে ঘরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং এক পর্যায়ে বিষপান করে।
তবে সাকিবের একটি আঙুল ছিল না সেজন্য প্রতিবন্ধি ভাতা পেত। তবে সে প্রতিনন্ধী নয় সুস্থ ছিল। অপরদিকে নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহিন্দুরা করাতকলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুঞ্জ মোহন নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের রমনী মোহনের ছেলে। তার স্বজনেরা জানান, তাদের পৈতৃক বাড়ি আখাউড়া উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে নাসিরনগর উপজেলা সদর থেকে একটি মোটরসাইকেলে দুই কিশোর ধরমন্ডল গ্রামের দিকে যাচ্ছিল। পথে মহিন্দুরা এলাকায় পথচারী কুঞ্জ মোহনকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিয়ান (১৬) গুরুতর আহত হয়েছে। সে ধরমন্ডল গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী। রিয়ানকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক সুহেল শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপদিকে কসবা তারাপুর এলাকায় ট্রেনে কা'টা পরে রুক্কু মিয়া নামক এক বৃদ্ধ নিহত হয়েছে।তারদেহ দ্বিখণ্ডিত হয়েছে বলে স্হানীয় সুত্রে জানা যায়।তাহার বাড়ী কসবা উপজেলার আকবপুর গ্রামে।এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে পুকুরের পানিতে ডুবে মো. মারুফ (৮) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে। তাদের দাবি, যথাযথ তদারকির অভাবে এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুন্সেফপাড়ার বডিংমাঠ এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, মাদরাসা ছাত্রের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় মহাসড়কে থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর
মুকসুদপুর পৌসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতিমূলক কর্মশালা
কাবাডি ও ভলিবল দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব শুরু, লোকে লোকারণ্য চট্টগ্রাম জেলা স্টেডিয়াম
বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন: ইউএনও’র অভিযানে ভেকু অকেজো, যন্ত্রাংশ জব্দ
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোষ্ট, বাগেরহাটের কচুয়ায় যুবক গ্রেফতার
সিংড়ায় শখের বসে শুরু করা আঙুর চাষই এখন শিক্ষকের সাফল্যের নতুন গল্প
ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা, সদস্য সচিব জুয়েল সদস্য মামুন
যশোরে স্কুল মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর, বৃদ্ধের মৃত্যু
তেতুলিয়ায় দুস্থদের সঞ্চয়ের ৭ লাখ টাকা চেয়ারম্যানের পকেটে
কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সকক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের
ফরিদপুরের আলফাডাঙ্গায় গুণীজনদের আলোচনা সভা ও মাদক প্রতিরোধে সংস্কৃতিক আন্দোলনের আহ্বান
সিংগাইরে নিজ খরচে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন
ব্রাহ্মণবাড়িয়ায় লাশের মিছিল, ২৪ ঘন্টায় ৯ লাশ উদ্ধার
Link Copied