ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে নিজ খরচে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১:৪১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার সংলগ্ন ধলেশ্বরীর শাখা নদীর ওপর প্রায় ২২০ মিটার লম্বা বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। এতে করে নির্বাচনের আগেই ভোটার সাধারণের কাছে বড় চমক দিলেন চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন।
 
গতকাল সোমবার (৮ জূন) বেলা ৫ টার দিকে বাঁশের সাঁকোটি উদ্ভোধন করেন আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবদুস সালাম ভেন্ডার, সাবেক ইউপি সদস্য শরীফ মিয়া, ধল্লা বাজার মসজিদের ঈমাম তোফাজ্জল হোসেন, হাজী ছমির উদ্দিন প্রমুখ।
 
হাজী আবদুস সালাম, ছমিরউদ্দিন ও শরীফ মেম্বার বলেন, এ নদীর ওপর একটি ব্রীজ না থাকাতে ধীর্ঘদিন যাবৎ আমরা কষ্ট করছি। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক- শ্রমিকসহ হাজার হাজার স্থানীয় বাসিন্দারা চলাচল করে থাকে। বাঁশের সাঁকোটি নির্মাণে আমাদের অনেক উপকার হয়েছে।
 
স্থানীয়রা বলেন, ধল্লা, বাস্তা, গাজিন্দা, ধল্লা লক্ষ্মীপুর, উলাইল, চর উলাইল, গেলেপাড়া, খাসেরচর, ভাটিরচর, ফোর্ডনগর মোল্লা পাড়া, লাংগুলিসহ আশপাশের এলাকার প্রায় ১০ হাজার স্থানীয়রা এ বাঁশের সাঁকোর সুবিধা পাবে। এছাড়াও স্থানীয়রা চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুনের কাছে সামনে নির্বাচনে আল্লাহর রহমতে বিজয়ী হয়ে সরকারিভাবে এ নদীর ওপর দিয়ে একটি ব্রীজ নির্মাণের জোরালো দাবি জানান। 
 
চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল হক ছিলেন এ জনপদের একজন সু- পরিচিত প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। আমি শুধু আমার পিতার রেখে যাওয়া ভালোবাসার মানুষদের সাথে সুখে দুঃখে সারা জীবন কাটিয়ে দিতে চাই। এছাড়াও সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে সমাজে শান্তি বিনির্মাণে নিরলসভাবে কাজ করতে চান তিনি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত