ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় গুণীজনদের আলোচনা সভা ও মাদক প্রতিরোধে সংস্কৃতিক আন্দোলনের আহ্বান


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১:৪৫
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সমাজভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে গুণীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৮ জুন বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সামচুদ্দিন হাসু। এছাড়া বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কলামিস্ট খান আসাদুজ্জামান টুনু, কৃষি ব্যাংকের অরঃ উপমহাব্যবস্থাপক মোঃ সিদ্দিকুজ্জামান বাহার এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এম মহিউদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণদের সুপথে ফিরিয়ে আনা সম্ভব।
 
তারা আরও বলেন, শিল্প-সাহিত্য, সংগীত, নাটক ও খেলাধুলার মতো সৃজনশীল কর্মকাণ্ড তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা হরি মন্দিরের সভাপতি নিত্য গোপাল মণ্ডল, স্থানীয় সংগীতশিল্পী প্রদীপ কুণ্ডু, রিয়া কুন্ডু ও মোঃ এবাদত হোসেন মোরাদ।
এছাড়া উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সভাপতি মোঃ সেকেন্দার আলম,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,সুশাসনের জন্য নাগরিক (সুজন) আলফাডাঙ্গা শাখার সভাপতি মোহম্মদ আবুল বাশার, সাধারণ সম্পাদক গোলাম আজম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা থেকে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত ও সংস্কৃতিমনা উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতে আরও সাংস্কৃতিক ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন